Secured Payment
বর্তমানে অনলাইন বিজনেস এর বড় অন্তরায় হচ্ছে অনিরাপদ লেনদেন। কিছু না জেনে না বুঝে ব্যাক্তিগত বিকাশ একাউন্টে পেমেন্ট করে অনেকেই প্রতারিত হবার খবর আমরা নিয়মিত পেয়ে থাকি পেপার/ফেসবুক এর মাধ্যমে। এক্ষেত্রে গ্রাহকদের সচেতন হওয়া প্রয়োজন। তাই আপনাদের পেমেন্ট কে ১০০% সিকিউরড করতে পেমেন্ট গুলি হবে আইনসিদ্ধ মাধ্যমে যাতে করে আপনি প্রতারিত হলে আইনানুগ ব্যাবস্থা নিতে পারেন। আমাদের পেমেন্ট মাধ্যমগুলি নিম্নে তুলে ধরা হলো
ব্যাংক একাউন্ট
সবসময় ব্যাংকে লেনদেন সর্বাধিক নিরাপদ। যেকোন প্রতিষ্ঠানের সাথে লেনদেন করতে তাদের নামের একাউন্ট ব্যাবহার করুন। এতে আপনার কাছে ব্যাংকের দেয়া পেমেন্ট ডকুমেন্ট থাকবে এবং প্রয়োজনে তা প্রমান হিসাবে উপস্থাপন করতে পারবেন। প্রতিষ্ঠানের নামে ব্যাংক একাউন্ট খুলতে ট্রেড লাইসেন্স, অফিস ভাড়ার দলিল, জাতীয় পরিচয়পত্র, ট্যাক্স সার্টিফিকেট, ছবি জমা রাখতে হয় ফলে প্রয়োজনে আপনি ব্যাংক থেকে সাহায্য নিতে পারবেন।
বিকাশ মার্চেন্ট একাউন্ট
যেকোন বিজনেস লেনদেন করতে বিকাশ মার্চেন্ট একাউন্টে লেনদেন করা উচিৎ কারন ব্যাক্তিগত একাউন্ট বিকাশ হিসাবে বড় পেমেন্ট করা যায়না এবং যদি করা হয় সেটাও আইনসিদ্ধ নয়। আপনারা জানেন বিকাশ শুধুমাত্র ব্যাবসায়ীদেরকে মার্চেন্ট একাউন্ট দিয়ে থাকে। বিকাশ মার্চেন্ট একাউন্ট খুলতে বিকাশের কাছে আপনার ট্রেড লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র, ট্যাক্স সার্টিফিকেট, ছবি জমা রাখতে হয়। কোন কারনে যদি আপনি কোন মার্চেন্ট দ্বারা প্রতারিত হন তাহলে বিকাশের মাধ্যমে আইনগত ব্যাবস্থা নিতে পারবেন।
কার্ড পেমেন্ট
কার্ডে পেমেন্ট ও ব্যাংকের মতই নিরাপদ কারন গেটওয়ে নিতে ব্যাংকের মত সব ডকুমেন্ট গেটওয়ে কোম্পানীতে জমা দিতে হয়। তাছাড়া গেটওয়ে কোম্পানী বাংলাদেশ ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকে। কিন্তু পেমেন্ট গেটওয়ে ব্যাবহার করতে চাইলে এক্সট্রা চার্জ দিতে হতে পারে।
আমাদের উপরিউক্ত সবগুলি পেমেন্ট সিস্টেম রয়েছে। আপনার সুবিধা মত যেকোন মাধ্যমে আপনি আমাদেরকে পেমেন্ট করতে পারবেন।
❌❌❌ক্যাশ লেনদেন এর ব্যাপারে আমরা নিরুৎসাহিত করি, যদি একান্তই ক্যাশ পেমেন্ট করতে হয় তাহলে অফিসে এসে পেমেন্ট করে ডকুমেন্ট নিতে হবে।❌❌❌
At present, the biggest obstacle in online business is secure transactions. Many individuals make payments into personal Bkash accounts without knowing or understanding anything, which can lead to scams. We regularly receive reports of fraud through paper/Facebook. In such cases, it is essential for customers to be aware. Therefore, to ensure 100% secure payments, we have provided the following payment methods:
Bank Account:
Always conduct transactions through a bank account for maximum security. Use accounts in the name of the institution you are dealing with. This way, you will have payment documents from the bank, and you can present them as evidence if necessary. To open a bank account in the name of your institution, you may need to provide documents such as a trade license, office rental agreement, national ID card, tax certificate, and photos. You can also seek assistance from the bank as needed.
Bkash Merchant Account:
It is advisable for any business to transact through a Bkash Merchant Account as personal accounts are not suitable for large payments, and using them for such transactions may not be legally compliant. Note that Bkash only provides Merchant Accounts to businesses. To open a Bkash Merchant Account, you need to submit documents such as a trade license, national ID card, tax certificate, and photos. If, for any reason, you fall victim to fraud by a merchant, you can take legal action through Bkash.
Card Payments:
Card payments are as secure as bank transactions since all documentation is submitted to the Payment Gateway Company when obtaining a gateway. Additionally, the Payment Gateway Company is under the jurisdiction of Bangladesh Bank. However, using a payment gateway may incur additional charges.
We offer all of the above payment methods for your convenience. You can choose any method that suits you.
❌❌❌ We strongly discourage cash transactions. If cash payment is absolutely necessary, it must be made in person at our office with proper documentation. ❌❌❌
Thank you!
Last Update: 31/10/2023